সিরাজগঞ্জের রায়গঞ্জে তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় দুই শতাধিক নারী ও পুরুষ অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রিফাত আহমেদ।
ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদের উদ্যোগে ও আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদ্যোক্তা জাহাঙ্গীর আলম। ওরিয়েন্টেশন ক্লাসের মেন্টর ও আমন্ত্রিত অতিথি ছিলেন নেক্সোরা সফট টেকের প্রতিষ্ঠাতা, সফটওয়্যার ডেভেলপার ও প্রযুক্তি উদ্যোক্তা মো. সম্রাট হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রাফিক্স ডিজাইনার মো. ফিরোজ আহমেদ, কোর্স ব্যবস্থাপনা ও সহযোগিতায় ব্যবসায়ী মো. সাদ্দাম হোসাইন এবং সমাজসেবী মো. আব্দুস সালাম।
বক্তারা বলেন, বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং তরুণদের দক্ষতা অর্জন ও আত্মনির্ভরশীল হওয়ার অন্যতম সুযোগ তৈরি করেছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করতে পারলে ঘরে বসেই দেশ-বিদেশের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হওয়া সম্ভব। এ ধরনের উদ্যোগ তরুণদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন