ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

ট্রেন থেকে ব্যাগ ছিনতাই, গভীর রাতে জামতৈল রেলওয়ে স্টেশনে এসপি

চলন্ত ট্রেন থেকে নারী যাত্রীর ব্যাগ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল হওয়ার পর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের নিরাপত্তা পরিস্থিতি দেখতে গভীর রাতে আকস্মিক পরিদর্শনে গেছেন পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু।

এ সময় তিনি স্টেশনে দায়িত্ব পালনরত পুলিশের সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। ছিনতাইয়ে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশও দেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জামতৈল রেলওয়ে স্টেশনে যান পুলিশ সুপার। সম্প্রতি স্টেশনটিতে ট্রেন থেকে এক নারী যাত্রীর ব্যাগ ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি তার নজরে আসে। পরে তিনি কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলীকে স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় গভীর রাতে স্টেশন পরিদর্শন করেন তিনি।

আকস্মিক পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী জামতৈল রেলওয়ে স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

জানা গেছে, গত ১৭ অক্টোবর রাতে ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার সময় এক নারী যাত্রীর ব্যাগ টান দিয়ে নিয়ে পালিয়ে যান এক ব্যক্তি। ব্যাগে একটি স্মার্টফোন, নগদ পাঁচ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিল। সব মিলিয়ে প্রায় ২২ হাজার ৩০০ টাকার মালামাল খোয়া যায়।

ভুক্তভোগী স্বর্ণা আক্তার (২৬) টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুরে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলেন। ট্রেনটি জামতৈল স্টেশনে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের ভিডিওটি পরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় গত ২০ অক্টোবর দুপুরে স্বর্ণা আক্তারের ভাই রাকিবুল হাসান বাদী হয়ে মামলা করেন। রেলওয়ে পুলিশ জানিয়েছে, ভিডিও বিশ্লেষণ করে ছিনতাইয়ে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ ৯ থেকে ১০টি মামলা রয়েছে। তবে গ্রেপ্তারের আগে তার নাম প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে জামতৈল রেলওয়ে স্টেশনে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন স্টেশন ইনচার্জ আবু হান্নান। তিনি বলেন, জনবলসংকটের কারণে স্টেশনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সমস্যায় পড়তে হয়। প্রতি শিফটে চারজন কর্মী দায়িত্ব পালন করেন। বিশেষ করে রাতে দায়িত্ব পালনের সময় কর্মীদের চাপের মধ্যে থাকতে হয়।

স্টেশনটির নিরাপত্তা আরও জোরদার করতে নিয়মিত রেলওয়ে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন প্রয়োজন বলে মনে করেন স্টেশন ইনচার্জ আবু হান্নান।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

ট্রেন থেকে ব্যাগ ছিনতাই, গভীর রাতে জামতৈল রেলওয়ে স্টেশনে এসপি

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত