সিরাজগঞ্জের চন্দ্রকণায় উৎসবমুখর পরিবেশে চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে চন্দ্রকণা সংলগ্ন একটি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। তাই পড়াশোনার পাশাপাশি তরুণদের নিয়মিত খেলাধুলা ও ক্রীড়াচর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো. আসলাম উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু।
এ ছাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন