ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে ভয়াবহ আগুনে গোডাউন পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় বিশ্বাস সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি গোডাউন, মেশিনপত্র, লেপ-তোষক ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ব্যবসায়ীদের বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী ও সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির।

পরিদর্শনকালে জেলা প্রশাসক অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সহায়তা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

এদিকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম চলছে। তদন্ত ও প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে ভয়াবহ আগুনে গোডাউন পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় বিশ্বাস সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি গোডাউন, মেশিনপত্র, লেপ-তোষক ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ব্যবসায়ীদের বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী ও সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির।

পরিদর্শনকালে জেলা প্রশাসক অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সহায়তা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

এদিকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম চলছে। তদন্ত ও প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত