গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা ঘিরে নীলফামারীর ডিমলায় বসে গ্রামীণ মিলনমেলা। খেলোয়াড়দের রোমাঞ্চকর লড়াই দেখতে মাঠে জড়ো হন হাজারো দর্শক। পাশাপাশি বসে গ্রামীণ মেলা, জমে ওঠে বেচাকেনা।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের পূর্ণারঝার ফুটব্রিজ-সংলগ্ন মাঠে পূর্ণারঝার যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে আটটি দল অংশ নেয়।
ফাইনালে স্বাগতিক পূর্ণারঝার একাদশ ২৬ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়। প্রতিপক্ষ কাঁকড়া একাদশ অর্জন করে ১৪ পয়েন্ট। বিজয়ী দলের খেলোয়াড় টাইগার সেলিম ম্যাচসেরা নির্বাচিত হন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মঈনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান সরকার, সাবেক চেয়ারম্যান সামছুল হক হুদা, খালিশা চাপানি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. ওবায়দুর রহমান, ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, ইউপি সদস্য সেলিমুর রহমান, গোল্ডেন এডুকেয়ার হোম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আতাউর রহমান, ইউপি সদস্য সামিউল ইসলাম শিমুল, সমাজসেবক তালিমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান আসিক, সমাজসেবক ওহায়দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজক কমিটির সদস্য আনারুল ইসলাম বলেন, “হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মের মধ্যে আগ্রহ সৃষ্টি করতেই এ আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
দর্শনার্থীরা জানান, এমন আয়োজন গ্রামীণ মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করবে এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সহায়ক হবে। তাঁরা প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের দাবি জানান।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন