ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

চান্দাইকোনায় ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ১ কোটি ২০ লাখ টাকার ক্ষতির দাবি দোকান মালিকদের

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক গোডাউন, দোকান ও স্থাপনা পুড়ে গেছে।

 বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে বাসস্ট্যান্ড এলাকার বিশ্বাস সুপার মার্কেট ও পাশের একতা প্লাজায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, বিশ্বাস সুপার মার্কেটে মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

অগ্নিকাণ্ডে মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন, মেশিন ও লেপ-তোষকসহ প্রায় ৫০ লাখ টাকা, মিলন হোসেনের ফ্রিজের গোডাউনে প্রায় ২০ লাখ টাকা এবং জহুরুল ইসলামের ভাই সাখাওয়াত হোসেনের গোডাউন, মেশিন ও একটি মোটরসাইকেলসহ প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।

এছাড়া মোবাইল টেলিকম ব্যবসায়ী আতিকুল ইসলামের দোকানে প্রায় ১০ লাখ টাকা এবং শফিক ইসলামের দোকানে প্রায় ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্বাস সুপার মার্কেটের মালিক হাসান বিশ্বাসের স্থাপনায় প্রায় ১০ লাখ টাকা এবং পাশের একতা প্লাজার মালিক আমিনুল ইসলামের প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সব মিলিয়ে প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. শাহাদাত হোসেন মিঞা বলেন, “খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এলাকাটি বাণিজ্যিক হলেও পানির সংকট থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে।”

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর আগুনের সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। তবে পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বিলম্ব হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মমিন, জামায়াত নেতা আব্দুস সাত্তার ও উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি খোরশেদ আলম প্রমুখ। 

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

চান্দাইকোনায় ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ১ কোটি ২০ লাখ টাকার ক্ষতির দাবি দোকান মালিকদের

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত