ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক পরিদর্শন করলেন মুখ্য সচিব

সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্কের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় তিনি শিল্পপার্কের উন্নয়ন ও শিল্পায়নের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তিনি সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নির্মাণাধীন শহীদ শামসুদ্দিন গেটের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কের উন্নয়ন ও শিল্পায়নের সম্ভাবনা নিয়ে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের পাশাপাশি সিরাজগঞ্জের উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হুসেইন, বিসিকের মহাব্যবস্থাপক মাহবুবুল হাসান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চুসহ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক পরিদর্শন করলেন মুখ্য সচিব

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্কের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় তিনি শিল্পপার্কের উন্নয়ন ও শিল্পায়নের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তিনি সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নির্মাণাধীন শহীদ শামসুদ্দিন গেটের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কের উন্নয়ন ও শিল্পায়নের সম্ভাবনা নিয়ে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের পাশাপাশি সিরাজগঞ্জের উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হুসেইন, বিসিকের মহাব্যবস্থাপক মাহবুবুল হাসান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চুসহ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত