সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী মৎস্যচাষ প্রকল্পের প্রায় ৬০ থেকে ৬৫টি সিমেন্টের খুঁটি ও কাটা তার ব্যক্তিগত বাড়িতে নেওয়ার অভিযোগে প্রকল্পটির সিনিয়র সহকারী পরিচালক মো. মাসুদ রানার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে ২৫ অক্টোবর জারি করা চিঠিতে জানানো হয়, সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় নিমগাছী মৎস্যচাষ প্রকল্পের কার্যালয়ে এ বিষয়ে তদন্তের শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে শুক্রবার এসব খুঁটি ও কাটা তার একটি ট্রাকে করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেওয়ার সময় স্থানীয়রা ট্রাকটি থামিয়ে দেন। পরে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মালামালগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখেন।
বিষয়টি নিয়ে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট সংস্করণে সংবাদ প্রকাশের পর সরকারি মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।
অভিযোগের বিষয়ে মো. মাসুদ রানা বলেন, খুঁটি ও কাটা তার তিনি নিজের অর্থে তৈরি করেছেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।
তদন্তের মাধ্যমে খুঁটি ও তারগুলো সরকারি সম্পদ নাকি ব্যক্তিগত অর্থে তৈরি—তা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন