সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল তৈরির কারখানার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ তৈরি জাল, জাল তৈরির মেশিন ও বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার দুর্গানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামে মিলন কুমারের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমানসহ উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শ্যামপুর গ্রামের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল তৈরি করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে বাড়িটির একটি অংশে জাল তৈরির কাজে ব্যবহৃত মেশিন, বিভিন্ন কাঁচামাল ও তৈরি করা বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল পাওয়া যায়। পরে এসব সামগ্রী জব্দ করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার মালিক মিলন কুমারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
পরে জব্দ করা জাল ও জাল তৈরির সরঞ্জাম উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। সেখানে জব্দ করা চায়না দোয়ারি জাল কেটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, “অবৈধভাবে চায়না দোয়ারি জাল উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়ভাবে নিষিদ্ধ জাল উৎপাদন ও ব্যবহার বন্ধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন