ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি রোগীদের পাশে কাউন্সিলর প্রার্থী শরিফ

সিরাজগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও জেলা বিএনপির সহসভাপতি শরিফুল ইসলাম শরিফ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নিয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি হাসপাতালে গিয়ে ১২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার ভর্তি হওয়া অসুস্থ রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন তিনি।

শরিফুল ইসলাম শরিফ বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই আমার দায়িত্ব। অসুস্থ মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের খোঁজখবর নেওয়া সামাজিক দায়িত্বের অংশ। হাসপাতালে এসে রোগীদের সমস্যাগুলো জানার চেষ্টা করেছি। আমি সবার দ্রুত সুস্থতা কামনা করছি।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শরিফুল ইসলাম শরিফ সিরাজগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি। আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে তিনি ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি রোগীদের পাশে কাউন্সিলর প্রার্থী শরিফ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও জেলা বিএনপির সহসভাপতি শরিফুল ইসলাম শরিফ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নিয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি হাসপাতালে গিয়ে ১২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার ভর্তি হওয়া অসুস্থ রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন তিনি।

শরিফুল ইসলাম শরিফ বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই আমার দায়িত্ব। অসুস্থ মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের খোঁজখবর নেওয়া সামাজিক দায়িত্বের অংশ। হাসপাতালে এসে রোগীদের সমস্যাগুলো জানার চেষ্টা করেছি। আমি সবার দ্রুত সুস্থতা কামনা করছি।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শরিফুল ইসলাম শরিফ সিরাজগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি। আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে তিনি ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত