সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা সদরের উত্তর ওয়াপদা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে এক মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন—তাড়াশ উপজেলার ইয়ার আলী (৫০) ও রিপন আলী (৩০)।
জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম সাইফ।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন