সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন আশিক আহমেদ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা ছাত্রশক্তির সভাপতির কাছে দেওয়া এক লিখিত পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও বিশেষ কারণ দেখিয়ে পদত্যাগের বিষয়টি জানান।
পদত্যাগপত্রে আশিক আহমেদ উল্লেখ করেন, তিনি রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে ব্যক্তিগত ও বিশেষ কারণে তিনি আর ওই কমিটির দায়িত্ব পালন করতে অপারগ। এ কারণে ২৯ সেপ্টেম্বর থেকে স্বেচ্ছায় রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগপত্রে তিনি আরও জানান, ভবিষ্যতে রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির কোনো কার্যক্রম, দায়-দায়িত্ব কিংবা সিদ্ধান্তের সঙ্গে তিনি সম্পৃক্ত থাকবেন না।
পদত্যাগপত্রের অনুলিপি সিরাজগঞ্জ জেলা ছাত্রশক্তির কাছেও দেওয়া হয়েছে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন