সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলার প্রধান আসামি মো. তমাল সরকার জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে তিনি কারাগার থেকে জামিনে বের হন।
তমাল সরকার রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাগানবাড়ী এলাকার মৃত সিরাজ সরকারের ছেলে। তিনি বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি।
গত ১৫ আগস্ট ধানগড়া বাজারে একটি সভা শেষে ফেরার পথে এমপি আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শামীমুল হাসান বাদী হয়ে তমাল সরকারকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলা করেন। গত ২৪ আগস্ট তমালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তমালের পরিবারের সদস্যরা তাঁর জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁরা চান মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত হোক।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন