ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

যুবদল নেতা মিজানের নেতৃত্বে সিরাজগঞ্জে বাচ্চুকে স্বাগত জানালেন নেতাকর্মীরা

দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ জেলা সিরাজগঞ্জে ফেরার পথে বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিমপাড়ের সিরাজগঞ্জ অংশে পৌঁছালে ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. মিজানুর রহমানের নেতৃত্বে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

এ সময় ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মুন্না সরকার, ১ নম্বর ভদ্রঘাট ইউনিয়ন যুবদলের সভাপতি মান্নান সেখ ও সাংগঠনিক সম্পাদক মো. কাইয়ুম সিরাজীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর সাইদুর রহমান বাচ্চু নিজ জেলায় ফিরছেন, এ খবর পেয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে একনজর দেখতে ও স্বাগত জানাতে ছুটে আসেন। কেউ কেউ মোটরসাইকেল বহর নিয়েও তাকে অভ্যর্থনা জানান।

ফুলেল শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘আমি দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ সিরাজগঞ্জে ফিরছি। সেই ভদ্রঘাট এলাকা থেকে মিজান আমাকে স্বাগত জানাতে এসেছে। এজন্য আমি কৃতজ্ঞ।’

ভদ্রঘাট ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. মিজানুর রহমান বলেন, ‘দীর্ঘ ১৭ বছর সাইদুর রহমান বাচ্চু মহোদয় বিএনপিকে সুসংগঠিত করেছেন। আজ তিনি সুস্থ হয়ে সিরাজগঞ্জে ফিরেছেন। তাই তাকে আমরা সিরাজগঞ্জে স্বাগত জানাতে গিয়েছিলাম।’

এর আগে অসুস্থ বোধ করলে সিরাজগঞ্জের চিকিৎসকরা সাইদুর রহমান বাচ্চুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার তিনি সিরাজগঞ্জে ফিরলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

যুবদল নেতা মিজানের নেতৃত্বে সিরাজগঞ্জে বাচ্চুকে স্বাগত জানালেন নেতাকর্মীরা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ জেলা সিরাজগঞ্জে ফেরার পথে বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিমপাড়ের সিরাজগঞ্জ অংশে পৌঁছালে ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. মিজানুর রহমানের নেতৃত্বে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

এ সময় ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মুন্না সরকার, ১ নম্বর ভদ্রঘাট ইউনিয়ন যুবদলের সভাপতি মান্নান সেখ ও সাংগঠনিক সম্পাদক মো. কাইয়ুম সিরাজীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর সাইদুর রহমান বাচ্চু নিজ জেলায় ফিরছেন, এ খবর পেয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে একনজর দেখতে ও স্বাগত জানাতে ছুটে আসেন। কেউ কেউ মোটরসাইকেল বহর নিয়েও তাকে অভ্যর্থনা জানান।

ফুলেল শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘আমি দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ সিরাজগঞ্জে ফিরছি। সেই ভদ্রঘাট এলাকা থেকে মিজান আমাকে স্বাগত জানাতে এসেছে। এজন্য আমি কৃতজ্ঞ।’

ভদ্রঘাট ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. মিজানুর রহমান বলেন, ‘দীর্ঘ ১৭ বছর সাইদুর রহমান বাচ্চু মহোদয় বিএনপিকে সুসংগঠিত করেছেন। আজ তিনি সুস্থ হয়ে সিরাজগঞ্জে ফিরেছেন। তাই তাকে আমরা সিরাজগঞ্জে স্বাগত জানাতে গিয়েছিলাম।’

এর আগে অসুস্থ বোধ করলে সিরাজগঞ্জের চিকিৎসকরা সাইদুর রহমান বাচ্চুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার তিনি সিরাজগঞ্জে ফিরলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত