সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে মাঠে সক্রিয় হয়েছেন বিএনপির সাবেক ছাত্রনেতা আব্দুল কুদ্দুস মন্ডল। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন তিনি।
আব্দুল কুদ্দুস মন্ডল রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। সোনাখাড়া ইউনিয়নের পুল্লা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার কথা জানান তিনি।
স্থানীয় পর্যায়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড ও গণসংযোগকে কেন্দ্র করে চেয়ারম্যান পদে তার প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে। তবে আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন বা সমর্থনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আব্দুল কুদ্দুস মন্ডল জানান, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে তিনি জয়লাভ করলেও ভোট কারচুপির মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
এ ছাড়া ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন বলে জানান। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে ঢাকাসহ রায়গঞ্জে একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয়েছে বলেও দাবি করেন তিনি।
বর্তমানে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন আব্দুল কুদ্দুস। নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা বিস্তার, অবকাঠামোগত উন্নয়ন এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল কুদ্দুস মন্ডল বলেন, “আমি সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে পরিকল্পনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নকাজ বাস্তবায়ন করব। দল যদি আমাকে মনোনয়ন বা সমর্থন দেয়, তাহলে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “আগামীতে দলের হাত আরও শক্তিশালী করার পাশাপাশি মানুষের ভালোবাসা নিয়ে তাদের পাশে থাকতে চাই। সোনাখাড়া ইউনিয়নে শিক্ষা বিস্তার এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা আমার অন্যতম লক্ষ্য।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সোনাখাড়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই মধ্যে আব্দুল কুদ্দুস মন্ডলের গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন