ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

র‍্যালি-আলোচনায় রায়গঞ্জে পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন শেখের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, যুবসমাজের সদস্য, সমাজসেবক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় ইউএনও আবদুল খালেক পাটোয়ারী বলেন, প্রবীণেরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও অবদান নতুন প্রজন্মের জন্য মূল্যবান। তাই প্রবীণদের প্রতি সম্মান ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

সভায় বক্তারা বলেন, প্রবীণদের অভিজ্ঞতা ও অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। তাঁদের প্রতি সম্মান, সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

র‍্যালি-আলোচনায় রায়গঞ্জে পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন শেখের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, যুবসমাজের সদস্য, সমাজসেবক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় ইউএনও আবদুল খালেক পাটোয়ারী বলেন, প্রবীণেরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও অবদান নতুন প্রজন্মের জন্য মূল্যবান। তাই প্রবীণদের প্রতি সম্মান ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

সভায় বক্তারা বলেন, প্রবীণদের অভিজ্ঞতা ও অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। তাঁদের প্রতি সম্মান, সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত