ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জের উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ উঠেছে। রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের মান ও পরিমাণ নিয়ে অভিযোগের পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে গত ১৮ আগস্ট পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর হাসপাতালের খাবার সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে তৎপরতা দেখা দিয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিনে পরিদর্শন করেন সিরাজগঞ্জ - ৪ (উল্লাপাড়া ) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান, পরিমাণ ও পরিবেশনের ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন। এ সময় খাবার সরবরাহের বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ তার নজরে আসে বলে জানা গেছে।

পরিদর্শন শেষে হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করেন সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য সরকারিভাবে যে খাবার বরাদ্দ দেওয়া হয়, তা যথাযথ মান ও পরিমাণে রোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা গাফিলতি মেনে নেওয়া হবে না।

হাসপাতাল পরিদর্শনের সময় চিকিৎসক সংকটের বিষয়টিও উঠে আসে। এ প্রসঙ্গে সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ডাক্তার থাকার কথা ৩৯ জন। এর মধ্যে ডিপোটিশন  থাকায়  ৫ জন নেই। বর্তমানে ডিউটি করছেন ১৮ জন। বাদ বাকি পদগুলোও শূন্য রয়েছে।

তিনি বলেন, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় উপজেলা পর্যায়ের এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিতে রোগীদের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলারও আশ্বাস দেন তিনি।

স্থানীয়রা জানান, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার বিপুলসংখ্যক মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ সরকারি এই হাসপাতালের ওপর বেশি নির্ভরশীল।

তাই হাসপাতালে চিকিৎসক সংকট, খাবার সরবরাহ, ওষুধ ও অন্যান্য সেবার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম থাকলে তা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা।

সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, রোগীরা যেন হাসপাতালে এসে হয়রানি বা অবহেলার শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। খাবার সরবরাহ থেকে শুরু করে চিকিৎসাসেবার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি রফিকুল ইসলাম খান

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত