সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রায়গঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি রায়গঞ্জ উপজেলা ও পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
রায়গঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি মো. আয়নুল হক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. রাহিত মান্নান লেনিন তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. খায়রুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান এবং রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক ভূমিকা ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের নেতাকর্মীদের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় রায়গঞ্জ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন