ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে বিএনপির দলীয় প্রতীক সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললনের যৌথ সঞ্চালনায় র‌্যালি পরবর্তী দক্ষিণবাজার অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা মহিলা দলের নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল হাসান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বর্হিবিশ্ব জাতীয়তাবাদী দলের নেতা মিজানুর রহমান মিজান, আলিম উদ্দিন, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি হাজী সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা জাসাস আহ্বায়ক তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।

‎আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের আন্দোলন-সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত