ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভদ্রঘাটে নানা আয়োজন, আল্লাহর কাছে দোয়া কামনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাটে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কামারখন্দ উপজেলা বিএনপির আয়োজনে ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয় ও বাজার ভদ্রঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দলের নেতাকর্মীদের সুস্থতা ও কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে আম, জাম, পেয়ারা ও বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের গাছ লাগাতে উৎসাহিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে এ বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ শেষে ভদ্রঘাট এলাকায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্দুস সামাদ এর বাসভবনে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। 

কর্মসূচিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, সহ-সভাপতি আব্দুল আলিম খান, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির্জা সামাদ, সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, ভদ্রঘাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভদ্রঘাটে নানা আয়োজন, আল্লাহর কাছে দোয়া কামনা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাটে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কামারখন্দ উপজেলা বিএনপির আয়োজনে ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয় ও বাজার ভদ্রঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দলের নেতাকর্মীদের সুস্থতা ও কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে আম, জাম, পেয়ারা ও বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের গাছ লাগাতে উৎসাহিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে এ বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ শেষে ভদ্রঘাট এলাকায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্দুস সামাদ এর বাসভবনে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। 

কর্মসূচিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, সহ-সভাপতি আব্দুল আলিম খান, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির্জা সামাদ, সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, ভদ্রঘাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত