কৃষকদের কাছে ন্যায্য দামে সার বিক্রি নিশ্চিত করতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের বিভিন্ন সার ডিলার পয়েন্ট পরিদর্শন করেছেন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খাঁন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি চান্দাইকোনা বাজারের বিভিন্ন সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ডিলার পয়েন্টে আসা কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শোনেন। বাজারে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি হচ্ছে কি না এবং সার বিক্রিতে কোনো অনিয়ম হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন।
পরিদর্শনের শুরুতে মেসার্স ভাই ভাই এগ্রো কেমিক্যাল ট্রেডার্স-এর দোকান পরিদর্শন করেন হাবিবুর রহমান খাঁন। এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কেএম রায়হান কবির রানা ও বায়ার ক্রপ সায়েন্সের প্রতিনিধি এইচ এম শামীম হোসেন উপস্থিত ছিলেন।
পরে তিনি চান্দাইকোনা বাজারের আরও কয়েকটি সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন এবং সার বিক্রি ও মজুতের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের অন্যান্য ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান খাঁন বলেন, কৃষকেরা যাতে সরকারি নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করা জরুরি। সার বিক্রিতে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট বা অতিরিক্ত দাম নেওয়া হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থে সার বিক্রয় ও সরবরাহব্যবস্থার ওপর নজরদারি অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন