ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

ধুনটে ডিএনসির অভিযানে ২ জন গ্রেপ্তার

ধুনটে ডিএনসির অভিযানে ২ জন গ্রেপ্তার
ধুনটে ডিএনসির অভিযানে ২ জন গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে একজনের ৩, অপরজনের ৬ মাসের কারাদণ্ড

বগুড়ার ধুনটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবনের সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধেরুয়াহাটি ও ডিঙ্গিরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি বগুড়া-এর ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামীর নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজা সেবনের একটি বাঁশিসহ মো. বাদশা (৪৫) ও মো. রবিন মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাদশাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং রবিন মণ্ডলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মো. জিল্লুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ধার করা গাঁজা সেবনের বাঁশিটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে ডিএনসির অভিযানে ২ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবনের সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধেরুয়াহাটি ও ডিঙ্গিরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি বগুড়া-এর ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামীর নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজা সেবনের একটি বাঁশিসহ মো. বাদশা (৪৫) ও মো. রবিন মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাদশাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং রবিন মণ্ডলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মো. জিল্লুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ধার করা গাঁজা সেবনের বাঁশিটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত