ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

ধুনটের ফড়িংহাটা গ্রামে মসজিদের গ্রিল কেটে মাইকসেটসহ মালামাল চুরি

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ফড়িংহাটা গ্রামের পূর্বপাড়া (ভাটা) মসজিদে চুরির ঘটনা ঘটেছে। গতরাতে দুর্বৃত্তরা মসজিদের জানালার গ্লাস ভেঙে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে মাইকসেট, মাইক্রোফোন, প্রায় ৬০ গজ তারসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে গেছে।

মসজিদ কর্তৃপক্ষ জানায়, চোরেরা মসজিদের একটি বাক্সও খুলে দেখে। সেখানে কাফনের কাপড় থাকায় সেটি নেয়নি। এছাড়া মসজিদের ব্যাটারি খুলে ফেললেও সেটি সঙ্গে নিয়ে যেতে পারেনি। পরে ব্যাটারিটি ঘটনাস্থলেই রেখে যায়।

মসজিদের কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, ফড়িংহাটা এলাকায় একটি ভাটার ভেতরে গভীর রাত পর্যন্ত বখাটে যুবকদের আড্ডা ও চলাফেরা রয়েছে। তাদের অনেকে মাদক সেবন করে বলেও অভিযোগ রয়েছে। মাদকসেবীরাই এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

মুসল্লি সোহেল রানা বলেন, ‘‘বখাটে ছেলেরা রাত দুইটা-তিনটা পর্যন্ত সেখানে আড্ডা দেয় ও ঘোরাফেরা করে। অনেকে মাদক সেবন করে। তাদের প্রতিহত করা গেলে এলাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বন্ধ হবে।’’

চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু বলেন, ‘‘মাদকসেবন ও বখাটেদের আড্ডার কারণে এলাকায় নানা ধরনের অপরাধের আশঙ্কা তৈরি হচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দেরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া গেলে চুরি-ডাকাতিসহ অন্যান্য অপরাধও অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।’’

মসজিদ কমিটির সভাপতি আবু হোসেন বলেন, ‘‘বাক্স খুলে কাফনের কাপড় পাওয়ায় সেটি নেয়নি। তবে মাইকসেট, মাইক্রোফোন, প্রায় ৬০ গজ তার ও অন্যান্য সামগ্রী নিয়ে গেছে। ব্যাটারি খুলে রেখে গেলেও নিতে পারেনি। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’’

এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, মাদকসেবী ও বখাটেদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে চুরি-ডাকাতিসহ এলাকার অন্যান্য অপরাধ কমে আসবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ধুনটের ফড়িংহাটা গ্রামে মসজিদের গ্রিল কেটে মাইকসেটসহ মালামাল চুরি

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত