ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

চেয়ারম্যান হই বা না হই, পালপাড়ার মানুষের পাশে থাকব: মির্জা সামাদ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ঐতিহ্যবাহী পালপাড়া পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মির্জা আব্দুস সামাদ। এ সময় তিনি পালপাড়ার মানুষের পাশে থাকার এবং তাদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

মির্জা আব্দুস সামাদ বলেন, ‘আমি চেয়ারম্যান হতে পারি বা না পারি, পালপাড়ার মানুষের পাশে সব সময় ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। চেয়ারম্যান হতে পারলে তাদের আরও বেশি সহযোগিতা করতে পারব।’

তিনি বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা তার দায়িত্ব। চেয়ারম্যান নির্বাচিত হলে ভদ্রঘাট ইউনিয়নের ঐতিহ্যবাহী পালপাড়ার মানুষের উন্নয়ন ও কল্যাণে আরও বেশি কাজ করার চেষ্টা করবেন।

পালপাড়া পরিদর্শনকালে তিনি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চেয়ারম্যান হই বা না হই, পালপাড়ার মানুষের পাশে থাকব: মির্জা সামাদ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ঐতিহ্যবাহী পালপাড়া পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মির্জা আব্দুস সামাদ। এ সময় তিনি পালপাড়ার মানুষের পাশে থাকার এবং তাদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

মির্জা আব্দুস সামাদ বলেন, ‘আমি চেয়ারম্যান হতে পারি বা না পারি, পালপাড়ার মানুষের পাশে সব সময় ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। চেয়ারম্যান হতে পারলে তাদের আরও বেশি সহযোগিতা করতে পারব।’

তিনি বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা তার দায়িত্ব। চেয়ারম্যান নির্বাচিত হলে ভদ্রঘাট ইউনিয়নের ঐতিহ্যবাহী পালপাড়ার মানুষের উন্নয়ন ও কল্যাণে আরও বেশি কাজ করার চেষ্টা করবেন।

পালপাড়া পরিদর্শনকালে তিনি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত