ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে কোপানোর চেষ্টা, যুবকের ৬ মাসের কারাদণ্ড

বগুড়ার ধুনটে মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে মারধর ও দা-বটি দিয়ে কোপানোর চেষ্টার অভিযোগে মো. হিমেল (১৮) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) উপজেলার বিশ্বহরিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত হিমেল ওই গ্রামের মোহাম্মদ নাজমুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনের জন্য টাকা না পেয়ে হিমেল তাঁর বাবা-মাকে মারধর করেন। একপর্যায়ে দা-বটি দিয়ে তাঁদের কোপানোর চেষ্টা করেন। এ অবস্থায় নিরাপত্তার জন্য তাঁর বাবা-মা পুলিশকে ফোন করে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হিমেলকে আটক করে।

পরে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদক সেবনের দায়ে আদালত হিমেলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে কোপানোর চেষ্টা, যুবকের ৬ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে মারধর ও দা-বটি দিয়ে কোপানোর চেষ্টার অভিযোগে মো. হিমেল (১৮) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) উপজেলার বিশ্বহরিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত হিমেল ওই গ্রামের মোহাম্মদ নাজমুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনের জন্য টাকা না পেয়ে হিমেল তাঁর বাবা-মাকে মারধর করেন। একপর্যায়ে দা-বটি দিয়ে তাঁদের কোপানোর চেষ্টা করেন। এ অবস্থায় নিরাপত্তার জন্য তাঁর বাবা-মা পুলিশকে ফোন করে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হিমেলকে আটক করে।

পরে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদক সেবনের দায়ে আদালত হিমেলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত