ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

পালপাড়ার মানুষের কল্যাণে পাশে থাকার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী মির্জা সামাদের

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ঐতিহ্যবাহী পালপাড়া পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মির্জা আব্দুস সামাদ। এ সময় তিনি পালপাড়ার মানুষের পাশে থাকা এবং তাদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

মির্জা আব্দুস সামাদ বলেন, ‘আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে পালপাড়ার মানুষের জন্য আরও বেশি কাজ করতে পারব। তবে চেয়ারম্যান নির্বাচিত না হলেও তাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।’

তিনি আরও বলেন, পালপাড়ার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের কল্যাণে কাজ করাই তার লক্ষ্য। চেয়ারম্যান নির্বাচিত হলে মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সাধ্যমতো সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

পালপাড়া পরিদর্শনকালে তিনি স্থানীয় মানুষের খোঁজখবর নেন। এ সময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান মির্জা আব্দুস সামাদ। পাশাপাশি সবার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পালপাড়ার মানুষের কল্যাণে পাশে থাকার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী মির্জা সামাদের

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ঐতিহ্যবাহী পালপাড়া পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মির্জা আব্দুস সামাদ। এ সময় তিনি পালপাড়ার মানুষের পাশে থাকা এবং তাদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

মির্জা আব্দুস সামাদ বলেন, ‘আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে পালপাড়ার মানুষের জন্য আরও বেশি কাজ করতে পারব। তবে চেয়ারম্যান নির্বাচিত না হলেও তাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।’

তিনি আরও বলেন, পালপাড়ার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের কল্যাণে কাজ করাই তার লক্ষ্য। চেয়ারম্যান নির্বাচিত হলে মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সাধ্যমতো সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

পালপাড়া পরিদর্শনকালে তিনি স্থানীয় মানুষের খোঁজখবর নেন। এ সময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান মির্জা আব্দুস সামাদ। পাশাপাশি সবার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত