ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জে পূজার উপহার নিয়ে মণ্ডপে মণ্ডপে ছুটছেন বিএনপি নেতা বাচ্চু

শারদীয় দুর্গোৎসবের মহা সপ্তমীতে পূজার উপহার নিয়ে সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকার পূজামণ্ডপে ছুটে বেড়িয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান বাচ্চু। রবিবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে উপহার তুলে দেন তিনি।

জানা গেছে, সিরাজগঞ্জ পৌরসভার জানপুরের শিংপাড়া, বুলবুল ওয়েল মিল, রামগাতী হাওলাদার পাড়া, গোশালার হরিজন কলোনি, রায়পুর ১ নম্বর মিলগেট, মাহমুদপুরের হরিজন কলোনি ও বিনাবাণী এলাকায় যান সাইদুর রহমান বাচ্চু। এসব এলাকার পূজামণ্ডপ ও সংশ্লিষ্ট স্থানে তিনি উপহার বিতরণ করেন।

জানা গেছো, দুর্গাপূজা উপলক্ষে প্রায় এক হাজার শাড়ি উপহার দিয়েছেন বিএনপি নেতা বাচ্চু। উৎসবের মধ্যে উপহার পেয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দ দেখা যায়।

স্থানীয়রা বলেন, দুর্গাপূজার আনন্দের মধ্যে শাড়ি উপহার পেয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা খুশি হয়েছেন। ধর্মীয় উৎসবে এ ধরনের উদ্যোগ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এটাই আমার প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার। সিরাজগঞ্জে সব ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একসঙ্গে বসবাস করবেন, এটাই চাই।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে পূজার উপহার নিয়ে মণ্ডপে মণ্ডপে ছুটছেন বিএনপি নেতা বাচ্চু

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গোৎসবের মহা সপ্তমীতে পূজার উপহার নিয়ে সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকার পূজামণ্ডপে ছুটে বেড়িয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান বাচ্চু। রবিবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে উপহার তুলে দেন তিনি।

জানা গেছে, সিরাজগঞ্জ পৌরসভার জানপুরের শিংপাড়া, বুলবুল ওয়েল মিল, রামগাতী হাওলাদার পাড়া, গোশালার হরিজন কলোনি, রায়পুর ১ নম্বর মিলগেট, মাহমুদপুরের হরিজন কলোনি ও বিনাবাণী এলাকায় যান সাইদুর রহমান বাচ্চু। এসব এলাকার পূজামণ্ডপ ও সংশ্লিষ্ট স্থানে তিনি উপহার বিতরণ করেন।

জানা গেছো, দুর্গাপূজা উপলক্ষে প্রায় এক হাজার শাড়ি উপহার দিয়েছেন বিএনপি নেতা বাচ্চু। উৎসবের মধ্যে উপহার পেয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দ দেখা যায়।

স্থানীয়রা বলেন, দুর্গাপূজার আনন্দের মধ্যে শাড়ি উপহার পেয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা খুশি হয়েছেন। ধর্মীয় উৎসবে এ ধরনের উদ্যোগ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এটাই আমার প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার। সিরাজগঞ্জে সব ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একসঙ্গে বসবাস করবেন, এটাই চাই।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত