আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলার ৮ নম্বর চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলহাজ্ব কে এম এনামুল হক শাহীন। তিনি বহালগাছা গ্রামের মৃত আজিজুল হক খানের ছেলে।
কে এম এনামুল হক শাহীন ধুনট ডিগ্রি কলেজের সাবেক জিএস, চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, ধুনট উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রার্থিতার ঘোষণা দিয়ে এনামুল হক শাহীন বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠা, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়া এবং দরিদ্র ও অবহেলিত মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে ইউনিয়ন পরিষদ গড়তে চাই।”
তিনি বলেন, “চৌকিবাড়ী ইউনিয়নের মানুষের ভালোবাসা ও আস্থা নিয়ে আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে রাস্তাঘাট সংস্কার ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। অসহায়, দরিদ্র ও অবহেলিত মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করব।
এনামুল হক শাহীন বলেন, “দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই আমার লক্ষ্য।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন