বগুড়ার ধুনট উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে বৃক্ষ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান। সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল্লাহ নিজামী।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, সুস্থ বিনোদন এবং বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজ ও নান্দনিক করে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সবুজ, পরিচ্ছন্ন ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন