মৌলভীবাজারের বড়লেখায় চিকিৎসক ডা. মো. আবু বকর সিদ্দিকের হাতে সফলভাবে সম্পন্ন হয়েছে ১০০তম নরমাল ডেলিভারি। এ সফল ডেলিভারি সম্পন্ন হয় বলে চিকিৎসক নিজেই জানিয়েছেন।
ডা. আবু বকর সিদ্দিক বড়লেখা সিটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।
চিকিৎসক জানান, তাঁর ১০০তম নরমাল ডেলিভারির ঘটনাটি ছিল বেশ জটিল। নবজাতকটি ব্রিচ (Breech) প্রেজেন্টেশনে অর্থাৎ উল্টো অবস্থানে ছিল। একই সঙ্গে জরায়ুমুখ সম্পূর্ণ প্রসারিত (Full Dilated) এবং গর্ভের পানির পরিমাণও অত্যন্ত কম ছিল। ফলে পুরো প্রক্রিয়াটি ছিল ঝুঁকিপূর্ণ ও উৎকণ্ঠাপূর্ণ।
এ সময় রোগীর স্বজনদের সিজারিয়ান অপারেশন করানোর মতো আর্থিক সামর্থ্য ছিল না। তবে চিকিৎসকের ওপর আস্থা রেখে তাঁরা সর্বোচ্চ চেষ্টা করার অনুরোধ জানান। চিকিৎসক ও তাঁর টিম পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপনা গ্রহণ করেন। শেষ পর্যন্ত সফলভাবে নরমাল ডেলিভারি সম্পন্ন হয়।
ডা. আবু বকর সিদ্দিক বলেন, চিকিৎসকের দায়িত্ব হলো সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে চেষ্টা করা। তবে জীবন-মৃত্যুর চূড়ান্ত সিদ্ধান্ত মহান আল্লাহর হাতে। আল্লাহর অশেষ রহমতে মা ও নবজাতক দুজনেই বর্তমানে সুস্থ রয়েছেন।
তিনি আরও বলেন, ১০০তম নরমাল ডেলিভারি তাঁর একার কোনো অর্জন নয়; এটি মহান আল্লাহর রহমত, রোগীর পরিবারের বিশ্বাস এবং চিকিৎসক ও তাঁর টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও মানুষের কষ্ট লাঘব ও সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য তিনি সবার দোয়া কামনা করেন।
সফল এই ডেলিভারির পর মা ও নবজাতকের সুস্থতার জন্য চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বজনরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন