সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা ভবন, পুলিশ ব্যারাকসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী নতুন থানা ভবন এবং পুলিশ সদস্যদের জন্য কোয়ার্টার ও ডরমিটরি নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের অংশ হিসেবে তিনি এসব স্থাপনা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানা ভবন ও পুলিশ ব্যারাকের বর্তমান অবস্থা, সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা ঘুরে দেখেন। পাশাপাশি পুলিশ সদস্যদের আবাসন সুবিধাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যালোচনা করেন।
এ সময় তিনি থানার অবকাঠামোগত বিভিন্ন বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান এবং রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন