ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে চুরি প্রতিরোধে বাশ-কল চেকপোস্ট, পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবীদের সমন্বিত পাহারা

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গা উপজেলায় চুরি, বিশেষ করে গরু চুরি প্রতিরোধে আঞ্চলিক সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সংযোগস্থলে ‘বাশ-কল’ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। 

পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে প্রতি রাতে এসব চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান জানান, সিরাজগঞ্জের পুলিশ সুপারের উদ্ভাবিত ‘বাশ-কল’ চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে রাতের বেলায় সন্দেহজনক যানবাহন ও চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছে। গরু চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয়দেরও সম্পৃক্ত করা হয়েছে।

তিনি বলেন, থানায় সীমিতসংখ্যক কর্মকর্তা ও পুলিশ সদস্য থাকলেও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় রায়গঞ্জ ও সলঙ্গা থানার রাত্রীকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, চুরি প্রতিরোধে পুলিশের এ কার্যক্রমে সিরাজগঞ্জের পুলিশ সুপার নিজেও গভীর রাতে সরাসরি যুক্ত থেকে কার্যক্রম তদারকি করছেন। এ কাজে স্থানীয় নাগরিকদের সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রায়গঞ্জে চুরি প্রতিরোধে বাশ-কল চেকপোস্ট, পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবীদের সমন্বিত পাহারা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গা উপজেলায় চুরি, বিশেষ করে গরু চুরি প্রতিরোধে আঞ্চলিক সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সংযোগস্থলে ‘বাশ-কল’ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। 

পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে প্রতি রাতে এসব চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান জানান, সিরাজগঞ্জের পুলিশ সুপারের উদ্ভাবিত ‘বাশ-কল’ চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে রাতের বেলায় সন্দেহজনক যানবাহন ও চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছে। গরু চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয়দেরও সম্পৃক্ত করা হয়েছে।

তিনি বলেন, থানায় সীমিতসংখ্যক কর্মকর্তা ও পুলিশ সদস্য থাকলেও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় রায়গঞ্জ ও সলঙ্গা থানার রাত্রীকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, চুরি প্রতিরোধে পুলিশের এ কার্যক্রমে সিরাজগঞ্জের পুলিশ সুপার নিজেও গভীর রাতে সরাসরি যুক্ত থেকে কার্যক্রম তদারকি করছেন। এ কাজে স্থানীয় নাগরিকদের সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করেছে পুলিশ।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত