ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে জামায়াতের ওয়ার্ড সভাপতিদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতিদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রায়গঞ্জের দারুল ফাতাহ মিলনায়তনে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

রায়গঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম মুনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমির আলহাজ্ব মাওলানা শাহিনুর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন। অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলহাজ্ব শওকত আলী মাস্টার।

শিক্ষা বৈঠকে সাংগঠনিক মান সংরক্ষণ ও দায়িত্বশীলদের করণীয় বিষয়ে উপস্থিত ওয়ার্ড সভাপতিদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি খোরশেদ আলম, উপজেলা অফিস সম্পাদক জাকারিয়া হোসেন, বায়তুল মাল সম্পাদক নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. কামরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি সুমন আহমেদ এবং রায়গঞ্জ পৌর জামায়াতের আমির আলহাজ্ব হোসেন আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রায়গঞ্জে জামায়াতের ওয়ার্ড সভাপতিদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতিদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রায়গঞ্জের দারুল ফাতাহ মিলনায়তনে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

রায়গঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম মুনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমির আলহাজ্ব মাওলানা শাহিনুর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন। অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলহাজ্ব শওকত আলী মাস্টার।

শিক্ষা বৈঠকে সাংগঠনিক মান সংরক্ষণ ও দায়িত্বশীলদের করণীয় বিষয়ে উপস্থিত ওয়ার্ড সভাপতিদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি খোরশেদ আলম, উপজেলা অফিস সম্পাদক জাকারিয়া হোসেন, বায়তুল মাল সম্পাদক নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. কামরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি সুমন আহমেদ এবং রায়গঞ্জ পৌর জামায়াতের আমির আলহাজ্ব হোসেন আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত