ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

ফরিদপুরের নগরকান্দায় চেয়ারম্যান প্রার্থী সাইফুর রহমানের মতবিনিময়

ফরিদপুরের নগরকান্দায় ৩ নম্বর কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুর রহমানের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কোদালিয়া ঈদগাহ ময়দানে কোদালিয়া ও মাঠবালিয়া গ্রামবাসীর আয়োজনে এ সভা হয়।

ফজলুল হক মাস্টারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জাহিদ মাতুব্বর। এতে স্থানীয় মুরব্বি নজরুল মাতুব্বর, মো. ফুরকান মিয়া, মাওলানা আব্দুল কাইয়ুম, মো. জালাল ভূইঞা, তোরাপ মোল্লা, ইউপি সদস্য ওহিদ মেম্বার, যুবনেতা সুমন হোসেন সোহাগ, দেলোয়ার মাতুব্বর, সাগর মাতুব্বর ও মহাসিন মুন্সিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় সাইফুর রহমান ইউনিয়নের রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, কৃষি ও মৎস্য খাত, নারী ও যুব উন্নয়ন এবং ডিজিটাল সেবা সম্প্রসারণের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, “আসুন, সবাই মিলে গড়ে তুলি আধুনিক কোদালিয়া শহীদনগর ইউনিয়ন।”

এ সময় স্থানীয় বাসিন্দারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা তুলে ধরেন। সভায় এসব বিষয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় চেয়ারম্যান প্রার্থী সাইফুর রহমানের মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফরিদপুরের নগরকান্দায় ৩ নম্বর কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুর রহমানের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কোদালিয়া ঈদগাহ ময়দানে কোদালিয়া ও মাঠবালিয়া গ্রামবাসীর আয়োজনে এ সভা হয়।

ফজলুল হক মাস্টারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জাহিদ মাতুব্বর। এতে স্থানীয় মুরব্বি নজরুল মাতুব্বর, মো. ফুরকান মিয়া, মাওলানা আব্দুল কাইয়ুম, মো. জালাল ভূইঞা, তোরাপ মোল্লা, ইউপি সদস্য ওহিদ মেম্বার, যুবনেতা সুমন হোসেন সোহাগ, দেলোয়ার মাতুব্বর, সাগর মাতুব্বর ও মহাসিন মুন্সিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় সাইফুর রহমান ইউনিয়নের রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, কৃষি ও মৎস্য খাত, নারী ও যুব উন্নয়ন এবং ডিজিটাল সেবা সম্প্রসারণের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, “আসুন, সবাই মিলে গড়ে তুলি আধুনিক কোদালিয়া শহীদনগর ইউনিয়ন।”

এ সময় স্থানীয় বাসিন্দারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা তুলে ধরেন। সভায় এসব বিষয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত