সিরাজগঞ্জের তাড়াশে চোরের দল একটি কবরস্থানের বৈদ্যুতিক কাজে ব্যবহৃত প্রায় এক লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিদ্যুতের তার চুরি করে নিয়ে গেছে।
শনিবার দিবাগত রাতে তাড়াশ পৌর এলাকার ভাদাস মহল্লার কবর স্থানে ওই চুরির ঘটনা ঘটে।বিষয়টি ভাদাস মহল্লার কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মোহা.আবু তোহা নিশ্চিত করেছেন।
তিনি কবরস্থানের বৈদ্যুতিক কাজে ব্যবহৃত প্রায় এক লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিদ্যুতের তার চুরি বিষয়ে ক্ষোভ ঝেড়ে বলেন, কবরস্থানের জিনিস চুরি হবে। এর জন্য যেমন আমরা অপ্রস্তুত হয়েছি। পাশাপাশি এর ধরনের চুরির জন্য প্রস্তুতও ছিলাম না।
জানা গেছে, তাড়াশ পৌর সদরের অর্ধ কিলোমিটার দুরত্বে শতবর্ষী ভাদাস করবস্থানটি কয়েক বিঘা এলাকা জুড়ে অবস্থিত। আর সেখানে এলাকার তিন- চারটি গ্রামের মৃত লোকজনকে দাফন করা হয়।
এ দিকে বহু বছরের পুরনো এ কবরস্থানে বর্তমানে প্রাচীর নির্মান, লাইটিংসহ অনান্য কাজের জন্য কবরস্থান পরিচালনা কমিটি কয়েক দিন আগে প্রায় এক লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিদ্যুতের তার কিনে আনেন। যা কবরস্থানের একপার্শ্বে সংরক্ষিত ছিল। আর সে বিদ্যুতের তার গত রাতে যে কোন সময় চোরের দল চুরি করে নিয়ে যায়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) মো. শাহ আলম মোল্লা জানিয়েছেন, বিষয়টি শুনেছি। তবে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অবশ্য, ভাদাস মহল্লার কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মোহা.আবু তোহা বলেন, অফিস ছুটির পর থানায় গিয়ে এ অভিযোগ দাখিল করা হবে।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন