ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভদ্রঘাট ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) বিকেলে কামারখন্দের পলাশডাঙ্গা যুব শিবির চত্বরে ভদ্রঘাট ইউনিয়ন যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মির্জা আব্দুস সামাদ।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্দুস সামাদ বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের বিষয় নয়, এটি সংগঠনের আদর্শ, লক্ষ্য ও দায়িত্ব নতুন করে স্মরণ করার উপলক্ষ। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন ভদ্রঘাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান। সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলতাফ হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল আলিম মন্ডল।

সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি সফল করতে বিভিন্ন প্রস্তুতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৭ অক্টোবর সিরাজগঞ্জ জেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এছাড়া ২৮ অক্টোবর কামারখন্দ উপজেলায়ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন থাকবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভদ্রঘাট ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) বিকেলে কামারখন্দের পলাশডাঙ্গা যুব শিবির চত্বরে ভদ্রঘাট ইউনিয়ন যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মির্জা আব্দুস সামাদ।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্দুস সামাদ বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের বিষয় নয়, এটি সংগঠনের আদর্শ, লক্ষ্য ও দায়িত্ব নতুন করে স্মরণ করার উপলক্ষ। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন ভদ্রঘাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান। সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলতাফ হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল আলিম মন্ডল।

সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি সফল করতে বিভিন্ন প্রস্তুতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৭ অক্টোবর সিরাজগঞ্জ জেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এছাড়া ২৮ অক্টোবর কামারখন্দ উপজেলায়ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন থাকবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত