সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন ও তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। মানুষের আর্থিক সক্ষমতা বাড়লে তাদের কণ্ঠস্বর আরও জোরালো হয় এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনাজপুর জেলা পরিষদের নতুন সম্মেলন কক্ষে জেলা পরিষদের আয়োজনে উন্নয়ন প্রকল্প ও দুঃস্থদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্থানীয় সরকারকে ক্ষমতায়িত করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও বেশি অংশগ্রহণমূলক করা সম্ভব হবে। এর মাধ্যমে কোনো ধরনের বৈষম্য ছাড়াই স্থানীয় এলাকা ও দেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে ১৩৭টি উন্নয়ন প্রকল্প এবং দুঃস্থদের মাঝে মোট ৬৫ লাখ ৭৫ হাজার ৬২৫ টাকার চেক বিতরণ করা হয়। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা সুবিধাভোগীদের হাতে এসব চেক তুলে দেন।
দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম।
স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদসহ আমন্ত্রিত অতিথি ও বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাসাসের আহ্বায়ক মো. আখতারুজ্জামান আখতার।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন