ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

লংমার্চ ঘিরে হাটিকুমরুলে পুলিশের তৎপরতা, মহাসড়কে বাড়তি নজরদারি

ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চকে ঘিরে সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

কর্মসূচিকে কেন্দ্র করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়ানো হয়েছে নজরদারি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে হাটিকুমরুল মহাসড়ক এলাকায় গিয়ে দেখা যায়, গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। মহাসড়কের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা যায়।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান মহাসড়কের একটি অংশে পুলিশের নিরাপত্তা কার্যক্রম সরাসরি তদারকি করছেন। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, লংমার্চকে কেন্দ্র করে হাটিকুমরুলসহ গুরুত্বপূর্ণ মহাসড়ক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, মহাসড়কে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সিরাজগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। লংমার্চকে কেন্দ্র করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

লংমার্চ ঘিরে হাটিকুমরুলে পুলিশের তৎপরতা, মহাসড়কে বাড়তি নজরদারি

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চকে ঘিরে সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

কর্মসূচিকে কেন্দ্র করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়ানো হয়েছে নজরদারি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে হাটিকুমরুল মহাসড়ক এলাকায় গিয়ে দেখা যায়, গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। মহাসড়কের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা যায়।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান মহাসড়কের একটি অংশে পুলিশের নিরাপত্তা কার্যক্রম সরাসরি তদারকি করছেন। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, লংমার্চকে কেন্দ্র করে হাটিকুমরুলসহ গুরুত্বপূর্ণ মহাসড়ক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, মহাসড়কে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সিরাজগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। লংমার্চকে কেন্দ্র করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত