আগামীকাল ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ কর্মসূচি ঘিরে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান। পরে তিনি কর্মসূচি উপলক্ষে নির্ধারিত সভামঞ্চ পরিদর্শন করেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হাটিকুমরুল এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন রফিকুল ইসলাম খান। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং ১৯ সেপ্টেম্বরের কর্মসূচি সম্পর্কে তাদের অবহিত করেন।
পরে লং মার্চ উপলক্ষে হাটিকুমরুলে নির্ধারিত সভাস্থল ও মঞ্চ পরিদর্শন করেন তিনি। এ সময় কর্মসূচির প্রস্তুতি, সভাস্থলের ব্যবস্থাপনা ও সার্বিক আয়োজন নিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর আমির মো. রাশিদুল ইসলাম, অ্যাডভোকেট সদরুল ইসলাম এবং হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা রাকিবুল ইসলামসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
লং মার্চকে কেন্দ্র করে হাটিকুমরুল এলাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি ও তৎপরতা দেখা গেছে। কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা।
উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আগামীকাল ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সিরাজগঞ্জসহ পথের বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন