ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জে কাশবনের ভেতর দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার

সিরাজগঞ্জ সদর উপজেলার চর মালশাপাড়া এলাকায় কাশবনের ভেতর থেকে একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার চর মালশাপাড়া গ্রামের ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এসআরবি-১২-এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিনায়কের দিকনির্দেশনায় সদর কোম্পানির একটি আভিযানিক দল চর মালশাপাড়া গ্রামের ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় উজ্জলের দোকানের প্রায় ১০০ গজ পেছনে কাশবনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে কাশবনের ভেতর দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জ সদর উপজেলার চর মালশাপাড়া এলাকায় কাশবনের ভেতর থেকে একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার চর মালশাপাড়া গ্রামের ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এসআরবি-১২-এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিনায়কের দিকনির্দেশনায় সদর কোম্পানির একটি আভিযানিক দল চর মালশাপাড়া গ্রামের ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় উজ্জলের দোকানের প্রায় ১০০ গজ পেছনে কাশবনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত