বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের উজালসিং মধ্যপাড়া গ্রামে একটি দোকানের টিনের চাল কেটে প্রায় দুই লাখ টাকার মালামাল ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরের কোনো একসময় এ ঘটনা ঘটে।
চুরি যাওয়া দোকানের মালিক জাহিদুল ইসলাম উজালসিং মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত মোহাম্মদ সলিমুদ্দিন।
স্থানীয়রা জানান, রাতের কোনো একসময় চোরেরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। পরে দোকানে থাকা বিভিন্ন মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। দোকানের দরজা ও তালা অক্ষত রয়েছে। টিনের চাল কেটে তৈরি করা পথ দিয়েই চোরেরা মালামাল বের করে নিয়ে গেছে বলে স্থানীয়দের ধারণা।
দোকান মালিক জাহিদুল ইসলাম বলেন, তাঁর দোকান থেকে আনুমানিক দুই লাখ টাকার মালামাল ও নগদ টাকা চুরি হয়েছে। তবে এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করবেন না বলে জানা গেছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, মথুরাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সম্প্রতি চুরি ও চুরির চেষ্টা বেড়েছে। উজালসিং, ছাতিয়ানি, হোসেনপুর, রামপুরা, গোবিন্দপুর ও জাবারীপাড়াসহ আশপাশের এলাকায় একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, গোবিন্দপুর এলাকায় চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের অবস্থান থাকতে পারে। তবে নিরাপত্তার কারণে তারা কারও নাম প্রকাশ করতে চাননি। এসব অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।
স্থানীয়রা এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি চুরির ঘটনাগুলো তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন