ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিশষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান

জয়পুরহাট ৪০০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন হাসপাতালটির সদ্য যোগদানকৃত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিক আহম্মেদ জেবাল (বাপ্পী)।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

​সভায় ডা. আশিক আহম্মেদ জেবাল বলেন, সাম্প্রতিক সময়ে কিছু কনটেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়ায় হাসপাতাল সম্পর্কে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রচার করছেন। এ ধরনের অপতথ্য হাসপাতালের সেবার মান উন্নয়ন ও স্বাভাবিক কার্যক্রমকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। পাশাপাশি চিকিৎসক ও রোগীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত দূরত্ব তৈরি করছে।

​তিনি আরও বলেন, একমাত্র বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই এই অপতথ্য প্রতিরোধ করা সম্ভব। চিকিৎসক ও জনগণের মাঝে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

​জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম কাদিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন— প্রেসক্লাবের সহ-সভাপতি তানভিরুল ইসলাম রিগান, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, সাংবাদিক আব্দুল আলিম, আলমগীর চৌধুরী, মোমেন মুনি, খ. ম আব্দুর রহমান রনি, মাশরেকুল আলম, রবিউল ইসলাম রুবেল, রাশেদুজ্জামান রাশেদ, শহিদুল ইসলাম সবুজ, সুজন কুমার মন্ডল, সালেহুর রহমান সজীব এবং আরাফাত হোসেন মুনসহ জেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিশষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাট ৪০০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন হাসপাতালটির সদ্য যোগদানকৃত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিক আহম্মেদ জেবাল (বাপ্পী)।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

​সভায় ডা. আশিক আহম্মেদ জেবাল বলেন, সাম্প্রতিক সময়ে কিছু কনটেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়ায় হাসপাতাল সম্পর্কে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রচার করছেন। এ ধরনের অপতথ্য হাসপাতালের সেবার মান উন্নয়ন ও স্বাভাবিক কার্যক্রমকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। পাশাপাশি চিকিৎসক ও রোগীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত দূরত্ব তৈরি করছে।

​তিনি আরও বলেন, একমাত্র বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই এই অপতথ্য প্রতিরোধ করা সম্ভব। চিকিৎসক ও জনগণের মাঝে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

​জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম কাদিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন— প্রেসক্লাবের সহ-সভাপতি তানভিরুল ইসলাম রিগান, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, সাংবাদিক আব্দুল আলিম, আলমগীর চৌধুরী, মোমেন মুনি, খ. ম আব্দুর রহমান রনি, মাশরেকুল আলম, রবিউল ইসলাম রুবেল, রাশেদুজ্জামান রাশেদ, শহিদুল ইসলাম সবুজ, সুজন কুমার মন্ডল, সালেহুর রহমান সজীব এবং আরাফাত হোসেন মুনসহ জেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত