ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

ধুনটে পুলিশের অভিযানে পাঁচ আসামি গ্রেপ্তার

বগুড়ার ধুনটে পৃথক মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পার নাটাবাড়ী গ্রামের ওহাব আলীর ছেলে মো. আপন (২০), সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. সবুজ ইসলাম (৩০), পার নাটাবাড়ী গ্রামের শাহ আলমের ছেলে মো. সাইম (১৯), ধুনট আদর্শপাড়া গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে মো. নাছির উদ্দিন মাহমুদ নাহিয়ান (২৩) এবং মথুরাপুর ইউনিয়নের গুপিনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. আল আমিন বাবু (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আপন, সবুজ ইসলাম, সাইম ও নাছির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরদিকে, আল আমিন বাবুর বিরুদ্ধে চুরির ঘটনায় ধুনট থানায় মামলা রয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, পৃথক মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে পুলিশের অভিযানে পাঁচ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে পৃথক মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পার নাটাবাড়ী গ্রামের ওহাব আলীর ছেলে মো. আপন (২০), সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. সবুজ ইসলাম (৩০), পার নাটাবাড়ী গ্রামের শাহ আলমের ছেলে মো. সাইম (১৯), ধুনট আদর্শপাড়া গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে মো. নাছির উদ্দিন মাহমুদ নাহিয়ান (২৩) এবং মথুরাপুর ইউনিয়নের গুপিনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. আল আমিন বাবু (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আপন, সবুজ ইসলাম, সাইম ও নাছির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরদিকে, আল আমিন বাবুর বিরুদ্ধে চুরির ঘটনায় ধুনট থানায় মামলা রয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, পৃথক মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত