বগুড়ার ধুনটে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে শেখ সাদি নামে এক ব্যক্তিকে আটক করে মারধরের পর পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় চুরি যাওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মথুরাপুর বাজার থেকে অটোরিকশাটি চুরি হয় বলে অভিযোগ। পরে বিকেল ৪টা থেকে ৫টার দিকে অটোরিকশার চালক সেটি দেখতে পেয়ে শনাক্ত করেন এবং শেখ সাদিকে ধাওয়া করেন।
পালানোর সময় অটোরিকশাটি একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে শেখ সাদি আটকা পড়লে স্থানীয় জনতা তাকে আটক করে মারধর করে। পরে খবর পেয়ে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) সেলিমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
পুলিশ চুরি যাওয়া অটোরিকশাটিও উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটক শেখ সাদি বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকার মোহাম্মদ খাদেমের ছেলে।
ধুনট থানার পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন