ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

‘আট দফা দাবি না মানলে এক দফার জন্য প্রস্তুত হোন’ : জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি ১১ দলীয় ঐক্যের ঘোষিত আট দফা দাবি মেনে না নিলে আন্দোলন এক দফায় পরিণত হবে। তিনি বলেন, ‘আট দফা দাবি না মানলে এক দফার জন্য আপনারা প্রস্তুত হোন। দেখা হবে রাজপথে, ইনশাআল্লাহ।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা-রংপুর লংমার্চের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু হয়ে দুপুরের দিকে হাটিকুমরুলে পৌঁছায়। এর আগে সকাল সাড়ে আটটা থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে ১১ দলীয় জোটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে মহাসড়কে জড়ো হতে থাকেন। দুপুর ১২টার মধ্যে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে পাকা মহাসড়কে অবস্থান নেন হাজারো মানুষ।

মঞ্চে উঠে উপস্থিত জনতার উদ্দেশে শফিকুর রহমান বলেন, কাঠফাটা রোদের মধ্যে মানুষের উপস্থিতি আট দফা দাবি আদায়ের প্রস্তুতির প্রমাণ। এ উপস্থিতি তাঁদের আস্থা বাড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক অভিযোগও তোলেন জামায়াত আমির। তিনি দাবি করেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার, গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি। তিনি আরও অভিযোগ করেন, দেশে দখলদারি, চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাস চলছে। এসব বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

জনসভায় এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়নসহ জনগণের বিভিন্ন প্রত্যাশা পূরণ হয়নি। সংসদে প্রতিবাদ ও রাজনৈতিকভাবে বিষয়টি তুলে ধরার পরও দাবি পূরণ না হলে রাজপথে কর্মসূচি দেওয়া ছাড়া বিকল্প থাকে না বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে ঢাকা-রংপুর লংমার্চ করা হচ্ছে। লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করা হলে জনগণ তার জবাব দেবে বলেও তিনি মন্তব্য করেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও প্রধান সংগঠক সারজিস আলমসহ জাতীয় ও স্থানীয় নেতারা।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় স্থানীয় ১১ দলীয় জোটের নেতারাও উপস্থিত ছিলেন।

দুপুর ২টা ১০ মিনিটের দিকে প্রধান অতিথির বক্তব্য শেষ করে রংপুরের উদ্দেশে লংমার্চ নিয়ে হাটিকুমরুল ত্যাগ করেন ডা. শফিকুর রহমান।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘আট দফা দাবি না মানলে এক দফার জন্য প্রস্তুত হোন’ : জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত