শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।
ভিপি মো. আয়নুল হকের পক্ষে এ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. হাফিজুর রহমান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বার্তা বহন করে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করুক—এটাই প্রত্যাশা। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।
এ সময় তিনি সিরাজগঞ্জ-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন