বগুড়ার ধুনটে পূর্ববিরোধের জেরে তুলসী রায় বাগদি (৩৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে তাঁর এক প্রতিবেশীর বিরুদ্ধে। রোববার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ধুনট সদর ইউনিয়নের কুঠিবাড়ি গ্রামের দুর্গাপূজা মণ্ডপসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত তুলসী বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন।
তুলসী রায় বাগদি কুঠিবাড়ি গ্রামের বাদল রায় বাগদির ছেলে। অভিযুক্ত বাবু রায় বাগদি একই গ্রামের পুন্না চাঁন্দ রায় বাগদির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুলসী রায়ের সঙ্গে বাবু রায়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রোববার রাতে দুর্গাপূজা মণ্ডপসংলগ্ন এলাকায় বাবু ধারালো ছুরি দিয়ে তুলসীকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তুলসীকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন