সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি ও চান্দাইকোনা বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাত, বিদেশি প্রসাধনসামগ্রীর লেবেলে প্রয়োজনীয় তথ্য না থাকা এবং মোড়কজাত বিধিমালা না মানায় সাথী বেকারির মালিক মোছা. কুলসুম আরাকে ২০ হাজার, বেলি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের মালিক মো. জাকির হোসেনকে ৪০ হাজার এবং জিয়াসমিন শোরুমের মালিক মো. জাহিদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টর, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন