ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গা ফাজিল মাদ্রাসায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, বুলিং ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এ সভায় শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সামাজিক অপরাধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এসব অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী পিপিএম। বিশেষ বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ কে. এম. আব্দুল মজিদ। সভায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি মো. আলাউদ্দিন।

বক্তারা তাঁদের বক্তব্যে মাদকাসক্তি, বাল্যবিবাহ, ইভটিজিং, বুলিং ও সাইবার অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরেন। তাঁরা বলেন, এসব সামাজিক ব্যাধি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা এবং ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার সম্পর্কে সচেতন করতে হবে।

এ ধরনের অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা এবং যেকোনো অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অনেক অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের সলঙ্গা ফাজিল মাদ্রাসায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, বুলিং ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এ সভায় শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সামাজিক অপরাধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এসব অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী পিপিএম। বিশেষ বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ কে. এম. আব্দুল মজিদ। সভায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি মো. আলাউদ্দিন।

বক্তারা তাঁদের বক্তব্যে মাদকাসক্তি, বাল্যবিবাহ, ইভটিজিং, বুলিং ও সাইবার অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরেন। তাঁরা বলেন, এসব সামাজিক ব্যাধি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা এবং ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার সম্পর্কে সচেতন করতে হবে।

এ ধরনের অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা এবং যেকোনো অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অনেক অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত