পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শন করা মণ্ডপগুলোর মধ্যে রয়েছে বাউতিপাড়া সার্বজনীন দুর্গামন্দির, নগরকান্দা বাজার কেন্দ্রীয় সার্বজনীন দুর্গামন্দির, রানপাশা সার্বজনীন দুর্গামন্দির ও যদুরদিয়া সার্বজনীন দুর্গামন্দির।
এ সময় ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ১৮ অক্টোবর তিনি নগরকান্দার কাইচাইল ও চরযশোরদী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন